নিউ ইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। পুলিশ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা নয়টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিল। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই প্রাণ মারা যান বলে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে।
নিউ ইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা বাংলাদেশি যুবক সায়েম শাহরিয়ার (২৪) একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত বরন করেন। গাড়ির চালক আহত হননি। ঘটনাস্থলে একটি যানবাহন সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ স্টূডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ারের গ্রামের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সায়েম বাবা মায়ের একমাত্র ছেলে। তার ছোট এক বোন রয়েছে। নিহত সায়েমের বাবা ইকবাল ইসলাম ও মা কুমু ইসলাম। তারা স্বপরিবারের নিউ ইয়র্ক লং আইল্যান্ডের রনকনকমায় বাস করতেন।সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল জানান, ২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হবে।
সৈয়দ আল আমিন রাসেল বলেন, নিহত সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে কম্পিউটার সফটওয়ারে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। আগামি মাসে কালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে যোগদানের কথা ছিল। বাংলাদেশী বংশোদ্ভত মেধাবী তরুন সায়েমের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক ও সমবেদনা জানাতে কমিউনিটির অনেকেই ছুটে গেছেন রনকনকমায় তাদের বাসায়। নিহত সায়েম নিউইয়র্কে বাংলাদেশী স্টডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন আত্নমানবতার সেবায় কাজ করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি