নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ডেস্ক : বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ ‘ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন।
বাংলাদেশের পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তাগণ এবং প্রবাসীরা উষ্ণ অভ্যর্থনা জনান। আইজিপির নিউইয়র্ক সফরের খবর পেয়ে তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে ছুটে আসেন।
আইজিপি ইউএনকপস-এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করার কথা রয়েছে।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি