২৯ আগস্ট ২০২৬

নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম
নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে মামদানি

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষিণ এশীয় প্রবীণদের সংগঠন ‘ইন্ডিয়া হোম’-এ ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় পোশাকে সজ্জিত এক প্রবীণ নারী তার কব্জিতে রাখি পরিয়ে দেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে মামদানি বলেন, এই পবিত্র সুতোটি একে অপরকে রক্ষা, সমর্থন এবং পাশে থাকার ভালোবাসার প্রতীক।

অনুষ্ঠানে প্রবীণদের সাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই উৎসবের মূল চেতনাকে নিউইয়র্ক শহরের সামগ্রিক নিরাপত্তার সাথে যুক্ত করেন মেয়র মামদানি। তিনি বলেন, একে অপরের পাশে দাঁড়ানোর এই চেতনাই একটি নিরাপদ ও সাশ্রয়ী নিউইয়র্ক গড়ে তুলতে সবাইকে অনুপ্রাণিত করবে।

এদিকে সম্প্রতি ম্যানহাটনে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মামদানি জানান, তিনি এই অনুষ্ঠানটি সমর্থন করেন না। তবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল বা বন্ধ করার আইনি এখতিয়ার নগর কর্তৃপক্ষের নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি ভারতের ঐতিহ্যবাহী ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ টেনে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের বিপরীতে আরএসএস-এর মতো বর্জনমূলক ও বিভাজনকারী মতাদর্শের উত্থান সত্যিই উদ্বেগের বিষয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি