নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত
বাংলাপ্রেস ডেস্ক: নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪১) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ ত ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি