নোয়াখালীর কাবিলপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোায়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
সে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের এয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০মিনিটের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাহিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি