৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি
নোয়াখালী প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নোয়াখালী পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। অব্যাহতি পাওয়া নেতারা হলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপস্থি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র বিধি মোতাবেক নির্দেশক্রমে বিএনপির পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলাপ্রেসকে বলেন, অব্যাহতি পাওয়া নেতাদের পরিবর্তে সহ-সাংগাঠনিক সম্পাদক ও সহসভাপতি পদে দায়িত্বে থাকা নেতারা গঠনতন্ত্র অনুযায়ী দলের দায়িত্ব পালন করবেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি