২৪ জুলাই ২০২৬

নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন ইনোভার, আকিজ রিসোর্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও রিটেইলাররা।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি