৫ জুলাই ২০২৬

নোয়াখালীতে নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
নোয়াখালীতে নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় পুলিশ শান্ত নামে এক ছাত্রলীগ কর্মিকে গ্রেপ্তার করেছে।  
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ কমসূচি পালন করা হয়।  
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিসিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার জন্য একত্রিত হন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান। একপর্যায়ে  সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ওই মিছিলে ছাত্রলীগের প্রায় ৮০-১০০ জন নেতাকর্মী অংশ নেন। বেলা ১১টার দিকে পুলিশ শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।  
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতকর্মীরা মিছিল করতে একত্রিত হয়। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আবার একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল করে বলে শুনেছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে সন্ত্রাস দমন আইনে মামলা নেওয়া হয়েছে।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি