৪ এপ্রিল ২০২৬

নরসিংদীর মাধবদীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর মাধবদীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে মো. কাইয়ুম মিয়া (৩৫) নামে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ভূঁইয়ম গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মো. কাইয়ুম মিয়া (৩৫) সদর উপজেলার মাধবদী থানার আমদিয়ার ভূঁইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রবিবার সকালে কাইয়ুম মিয়া ব্যক্তিগত একটি কাজে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয় পরিবারের। রাত ৯টার পর থেকে কাইয়ুমের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি খালের পাড়ে তাঁর লাশ পড়ে থাকার খবর পান তারা। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির অদূরে একটি খালের পাড়ে কাইয়ুম মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তারা কাইয়ুমের পরিবারের সদস্যদের খবর জানান। সকাল সাড়ে ১০টার দিকে মাধবদী থানা-পুলিশকে খবর জানালে উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়া জানান, আমার ছেলেকে কারা এভাবে হত্যা করলো এখনও বুঝতে পারছি না। তাঁর সঙ্গে কারো কোন শত্রুতা থাকার কথাও শুনিনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, গলাকাটা লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ঠিক কি কারণে তাকে এমনভাবে হত্যা করা হল তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি