নরসিংদীর পলাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই আয়োজন। কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মেলায় বিজ্ঞান বিষয়ক স্টল ও পিঠার স্টলসহ মোট ৩০টি স্টল প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি