৪ এপ্রিল ২০২৬

নরসিংদীর পলাশে নবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর পলাশে নবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার পলাশ উপজেলায় ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সঃ) ও তাঁর প্রিয় সহ-ধর্মিনি মা আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পলাশের সকল মুসল্লিরা। শুক্রবার ১০ জুন দুপুরে পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষ করে মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার মসজিদ ও স্টেশন মসজিদ থেকে কটুক্তিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় জাগ্রত মুসলিম উম্মা। বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঘোড়া চত্বরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন চরমোনাই পীর সাহেবের অনুসারী মো: এমরান হোসেন, ঘোড়াশাল স্টেশন মসজিদের খতিব হাফেজ মোজাম্মেল হক, বাজার মসজিদের মাওলানা রুহুল আমীনসহ অনান্য মসজিদের ইমামগণ। সমাবেশে বক্তারা বলেন, ‘নবীজি সা.কে কটুক্তিকারী যেই হউক তার শাস ফাঁসি নির্ধারণ করতে হবে। এদিকে আল খিদমা ওলামা পরিষদের ব্যানারে পলাশের কো- অপারেটিভ জুটমিল গেট থেকে বিভিন্ন সড়ক থেকে বিএডিসি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকারকে রাষ্ট্রিয় ভাবে ভারতের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হলো। সেই সাথে ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবীর ও জানানো হয়। এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জহির উদ্দিন আনসারী, মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মানছুর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মুফতী ইউসুফ ও প্রচার সম্পাদক কারী মো: ইসমাঈল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি