৩ এপ্রিল ২০২৬

নরসিংদীর রায়পুরায় ট্রাক উল্টে নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর রায়পুরায় ট্রাক উল্টে নিহত ৪
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ফুটপাতে উঠে উল্টে গেলে চার জন নিহত হয়েছেন। আজ রবিবার ২ অক্টোবর সকাল ৬টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার বাদশা মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (৩২), নিহত অপর জনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় ও কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদবাদ মেশিনঘর অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে উঠে যায়। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে চাপা দেয়। সেই সঙ্গে ফুটপাতের লোকজনকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ও দুই পথচারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়েছি হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি