৪ এপ্রিল ২০২৬

নরসিংদীর শিবপুরে নাঈম হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর শিবপুরে নাঈম হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে নাঈম মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১২ এপ্রিল সকালে মনোহরদী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার আশুতিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে ফাহাদ (২১) এবং একই উপজেলার আশ্রাফপুর এলাকার দেলোয়ার হেসেনের ছেলে আজিম মিয়া (২২)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। তিনি জানান, আধিপত্য বিস্তার এবং আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নাঈম খুনের ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই বাহিনীর প্রধান আলীসহ অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সোমবার সন্ধ্য়ায় শিবপুর উপজেলা সদরে পাইলট হাইস্কুলের সামনে ১০/১২ জনের একটি দল এলাপাতারি কুপিয়ে আহত করে নাঈম ও তার সহযোগি টুটুলকে। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাঈমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি