৪ এপ্রিল ২০২৬

নরসিংদীর শিবপুরে শহীদ আসদ দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর শিবপুরে শহীদ আসদ দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে করোনার কারণে সিমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আসদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২০ জানুয়ারি উপজেলার ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরিসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিবপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদরে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিল, আবদুল মান্নান ভ‚ইয়া পরিষদের পক্ষে আরিফুল ইসলাম মৃধা, শিবপুর সরকারি শহীদ আসদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল হারিস বিকাবদার, জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, শিবপুর প্রেসক্লাব,শিবপুর উপজেলা সাহিত্য পরিষদ, নরসিংদী জেলা ও উপজেলা ছাত্রলীগ, শিবপুর উপজেলা যুবদলসহ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

উল্লেখ্য,‘১৯৪২ সালের ৬ জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। তার পৈতৃক নিবাস নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের নির্দেশে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে স্বৈরশাসন বিরোধী বিক্ষোভ মিছিলে গুলি চালালে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ।

আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র-জনতা ঢাকা মেডিক্যালে ছুটে আসেন। আসাদ হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মিছিলে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ। আসাদ হত্যার প্রতিবাদে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি তিন দিনের শোক পালন শেষেসসগ ২৪ জানুয়ারি হরতালের ডাক দেয়। সেইদিনের মিছিলে আবারও পুলিশ গুলি চালালে শুরু হওয়া গণ আন্দোলনে স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষুব্ধ জনতা আইয়ুব খানের নামে বিভিন্ন স্থাপনা ভেঙে আসাদের নাম জুড়ে দেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি