৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ প্রতারককে আদালতে প্রেরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ প্রতারককে আদালতে প্রেরণ
নরসিংদী প্রতিনিধি : শনিবার রাতে নরসিংদীর ভেলানগর এলাকায় গোপন বৈঠক চলাকালীন সময়ে গ্রাহকদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া শাহ্ সুলতান মাল্টিপারপাস সমিতির ৫ প্রতারককে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাদের পলাশ থানায় হস্তান্তর করলে আজ ১৪ মার্চ সোমবার নরসিংদীর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো শাহ্ সুলতান মাল্টিপারপাস সমিতির চেয়ারম্যান ও প্রতারক চক্রের অন্যতম হোতা মাধবদী থানার দক্ষিণ ভাসানিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ শাহ আলম (৫০), এবং তার চার সহযোগী নরসিংদী সদরের ঘোড়াদিয়া গ্রামের মৃত জাফর আলী শিকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন শিকদার (৫২), সদর উপজেলার বাখর নগর গ্রামের মৃত নূর চান কাজীর ছেলে মানে উল্লাহ (৪৪), ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকার মৃত আঃ রশিদ মোল্লার ছেলে মোঃ সুমন উল্লাহ (৩৩), ও মোঃ নূরচান মোল্লার ছেলে আঃ হান্নান মোল্লা (৩০)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি