নরসিংদীতে আইজিপি ও আন্তঃজেলা পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আইজিপি কাপ ও অন্ত: জেলা পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৮ জুন জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে নরসিংদী পুলিশ লাইনস্ মাঠে আইজিপি কাপ "পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২" ও ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের অনুমতিক্রমে বেলুন উড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্ট এর শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, যাদের নিয়ে আজকের এই আয়োজন সেই সম্মানিত খেলোয়ার ও দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট-এ সেরা খেলোয়ার, চ্যাম্পিয়ন, রানার আপ টিম এর জন্য রয়েছে ট্রফি ও অনারিয়াম এর ব্যবস্থা রাখা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি