নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সম্মাননা-২০২২ অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সম্মাননা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নরসিংদী জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নরসিংদী ডাঃ মোঃ নুরুল ইসলাম, মেয়র, নরসিংদী পৌরসভা জনাব আমজাদ হোসেন বাচ্চু, সভাপতি সেক্টর কমান্ডারস্ ফোরাম'৭১, নরসিংদী জেলা শাখা জনাব আবদুল মোতালিব পাঠান, অধ্যক্ষ, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজ ড. মশিউর রহমান মৃধা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হাবিবুর রহমান, সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি