৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে দিনব্যাপী সাহিত্যমেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে দিনব্যাপী সাহিত্যমেলা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো উদ্বোধনী অনুষ্ঠান, প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাঈম মো. মারুফ খান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ। আলোচনা পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে নাট্য কলায় প্রফেসর কালাম মাহমুদ, সাহিত্যে প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া এবং কবিতা-ছড়া-পুঁথি সাহিত্যে ছড়াকার অধ্যাপক মহসিন খোন্দকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, ড. মশিউর রহমান মৃধা প্রমুখ। এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি