৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাত উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাত উদ্ধার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় একদিন বয়সী অজ্ঞাত নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন। ওসি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার আওয়াজ পান এক নারী। পরে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে। জীবিত দেখতে পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিন। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। কে বা কারা তাকে ফেলে গেছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম ফজলুল কাদের জানান, নবজাতকটি প্রিম্যাচিউর (অপরিপক্ক)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি