৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নরসিংদী প্রতিনিধি : কনকনে শীতে হিমেল হাওয়ায় নরসিংদী স্টেশন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধশতাধিক ছিন্নমূল পথ শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে 'আলোকিত নরসিংদী' নামক সামাজিক সংগঠন। শনিবার ৭ জানুয়ারি দুপুরে নরসিংদী পৌর পার্কে ছিন্নমূল শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হলধর দাস, দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মন্জিলে মিলাদ, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক ও আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলসহ প্রমুখ। তীব্র কনকনে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, চারদিকে ঘনকুয়াশায় আচ্ছন্ন, তখন ছিন্নমূল শিশুরা খালি গায়ে হাড়কাঁপানো শীতে কাপছে। আলোকিত নরসিংদীর উদ্যোগে একটু উষ্ণতার পরশ যেন স্বস্তি ফিরে পেল। শীতবস্ত্র পেয়ে আনন্দে শিশু হালিমা বলেন," এখন থেকে আর আমাগো শীত করবো না।" প্রফেসর মোহাম্মদ আলী বলেন," আলোকিত নরসিংদীর একটি মহতীউদ্যোগ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিশুদের কষ্ট অনেকটা লাঘব হবে বলে আশা করি।" আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন," প্রতি বছর আমরা এই ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তাদের কষ্টের কথা ভেবে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি