৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে  প্রীতি সম্মিলন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য, "দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"। ২৩ জানুয়ারী রবিবার পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের প্রতিটি ইউনিটে পুলিশ সদস্যদের প্রীতি সম্মিলন ও ভোজ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি, ২০২২) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে (ভার্চুয়ালি) পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেয়া হয়েছে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসাথে দেওয়া হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি