৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক বিশাল নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক বিশাল নিহত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা মরজালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭) নি’হত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার বন্ধু ইমাম হোসেন সজল। আজ সোমবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজ জিটোয়েন্টি ফোর.কম। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওমর ফারুক তার কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য সজলের মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যায়। এসময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, কর্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি