২ অক্টোবর ২০২৬

নতুন কালুরঘাট সেতু ও প্রবাসীদের কল্যাণে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা এমপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
নতুন কালুরঘাট সেতু ও প্রবাসীদের কল্যাণে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা এমপির

শহিদুল ইসলাম, প্রতিনিধি: যুক্তরাজ্যে সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় সভা করেছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পূর্ব লন্ডনের 'আড্ডা ঘর' রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। এরপর সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও চট্টগ্রামবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, বিমানবন্দরসহ দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার লক্ষ্যে চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, "প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশে যাতায়াতকালে কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ সম্মান পান, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।" কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং চট্টগ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান এবং মোহাম্মদ সিফাত প্রমুখ।

 সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন। একই সাথে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি