৩ এপ্রিল ২০২৬

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান
বাংলাপ্রেস ডেস্ক: নয়াপল্টন বিএনপি কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালায় ডিবি। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবিপ্রধান হারুন-অর-রশিদ। রাত ১২টা ২০ মিনিটের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করেন তারা। অবশ্য অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি। অভিযানে কার্যালয়ের নিচ ও তৃতীয় তলায় বিএনপি মহাসচিবের কক্ষ থেকে ব্যানার ফেস্টুন উদ্ধার করা হয়েছে। এছাড়া, কার্যালয়ের বাথরুম থেকে ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরেজমিনে দেখা গেছে, বিএনপি কার্যালয়ের প্রধান ফটক খোলা রয়েছে। ডিবির দুজন সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এ ছাড়া, কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য উপস্থিত রয়েছেন। এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ফকিরপুল থেকে নাইটিঙ্গেল ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলগামী উভয় সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি