৪ এপ্রিল ২০২৬

অবৈধ ক্ষমতা দখলে রাখতে শেষ পর্যন্ত লড়াই করবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবৈধ ক্ষমতা দখলে রাখতে শেষ পর্যন্ত লড়াই করবে সরকার
বাংলাপ্রেস ঢাকা: অবৈধ ক্ষমতা দখল করে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন চাই। রোবাবর (২২ জানুয়ারি) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম শুরু হয়েছে। আরও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণই আন্দোলনের পথ দেখাবে। ফ্যাসিবাদ বুকের ওপর চেপে বসে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, টিকে থাকার জন্য সরকার ভয়াবহভাবে আক্রমণ, হত্যা, নির্যাতন, দমনমূলক আইন করছে। তবে আন্দোলনের নিজস্ব ধারা আছে। গত কয়েকমাসের আন্দোলনে মানুষ জেগে উঠেছে। এ সময় মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে আরও বৃহত্তর ঐক্য গড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি