১৯ মে ২০২৬

অধ্যক্ষের ঘুষিতে দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৩৩ পিএম
অধ্যক্ষের ঘুষিতে দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের

ছবি: সংগৃহীত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:   ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ  এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের কুরবানির পরে ২০০০০ (বিশ হাজার) টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬ থেকে ৭ মাস গড়িমসি করেন। একপর্যায়ে তিন মাস আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যরা (শিক্ষক ও কর্মকর্তারা) জেনে যান। এতে ক্ষিপ্ত হন অধ্যক্ষ। 

সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি (অধ্যক্ষ) ক্ষিপ্ত হয়ে তার (কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। 

আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি