২০ মে ২০২৬

অজ্ঞাত এক নারী বাঁচিয়ে দিলেন টাইগারদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অজ্ঞাত এক নারী বাঁচিয়ে দিলেন টাইগারদের

বাংলাপ্রেস ডেস্ক: নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে মসজিদ আল নুরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জন। তবে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। জুমার ওয়াক্ত হওয়ায় সে মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা।

মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে, মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। সেখানে উপস্থিত বাংলাদেশি এক সাংবাদিক গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

সে মহিলার সতর্কবার্তা শুনে তড়িঘড়ি করে টিম বাসের মধ্যে ঢুকে যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং শুয়ে পড়ে মেঝেতে। খানিক পরেই ঘটনাস্থলে থাকা নিরাপদ হবে না ভেবে তামিম-মিরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে চলে গিয়েছে ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে।

আপাতত সেখানেই ‘বন্দী’ রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাঈম হাসান রয়েছেন টিম হোটেলেই। তাদেরকে সেখানেই থাকতে বলে দিয়েছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তিনি সার্বক্ষণিক যোগাযোগ করছেন দেশে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে।

এদিকে ধারণা করা হচ্ছে হামলায় অন্তত ৩০-৪০ জন স্থানীয় নাগরিক নিহত হয়েছেন। এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তারা জানাচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে একসঙ্গে আরও বেশ কিছু স্থানে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।

ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠে শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। তবে এমন অবস্থায় সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি-না সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি