১৯ মে ২০২৬

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরালের পর মিডিয়াকে বিদায় জানালেন পাকিস্তানি গায়িকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরালের পর মিডিয়াকে বিদায় জানালেন পাকিস্তানি গায়িকা

বাংলাপ্রেস, ঢাকা : বিনোদন জগতকে চিরবিদায় জানালেন সেই বিতর্কিত পাকিস্তানি গায়িকা রাবি পিরজাদা। সোমবার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রাবি একটি পোস্ট করেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি, রাবি পিরজাদা, চিরদিনের জন্য শো-বিজ কে বিদায় জানাচ্ছি। আল্লাহ যেন আমার সমস্ত ত্রুটি মার্জনা করেন। সবার হৃদয়কে আমার প্রতি সমব্যথি করে তুলুক ঈশ্বর।’

বিনোদন জগতকে চিরতরে বিদায় জানানোর মতো আকস্মিক সিদ্ধান্তে হতাশ রাবির অনুরাগীরা। তাঁর ওই পোস্টে কেউ লিখেছেন, ‘খুব খারাপ লাগছে রাবি তোমাকে এ রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখে। শক্ত থাকো। দেখো, সব ঠিক হয়ে যাবে।’ আবার কেউ লিখেছেন, ‘তোমায় ভালবাসি, সম্মানের সঙ্গে আবার ফিরে এসো।’

দু’দিন আগে হঠাৎই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ওই গায়িকার একান্ত ব্যক্তিগত কিছু ভিডিয়ো ও ছবি। কী ভাবে সেগুলো সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল তা পরিষ্কার ভাবে এখনও পর্যন্ত জানা না গেলেও নেটিজেনদের একাংশ মনে করছেন, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে একটি ‘আইটেম সং’-কে কেন্দ্র করে রাবির বাকযুদ্ধই এর অন্যতম কারণ।

অনেকে আবার বলছেন, রাবির প্রাক্তন প্রেমিকই নাকি এই ঘটনার জন্য দায়ী। ব্যক্তিগত আক্রোশ মেটাতেই নাকি অনলাইনে রাবির ওই সব ছবি ও ভিডিয়ো ফাঁস করা হয়েছে। কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিয়ো তুলেছিলেন রাবি। অসাবধানেই হয়ত সে সব ফাঁস হয়ে গিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি