৪ এপ্রিল ২০২৬

ওবায়দুল কাদের পালাবার পথ খুঁজছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওবায়দুল কাদের পালাবার পথ খুঁজছেন
বাংলাপ্রেস ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘উনি যা খুশি বলতে থাকুক। আমি আগেও বলেছি এসব কথার উত্তর দেওয়া প্রয়োজন আছে বলে মনে করি না। ’ মির্জা ফখরুল বলেন, ‘ওনার (ওবায়দুল কাদের) বোধ হয় সময় শেষ হয়ে এসেছে, সেজন্য এখন প্রলাপ করছেন। এসব কথা বলে লাভ নেই। বিএনপি ও সমমনা জোটগুলো একটা লক্ষ্যেই এগুচ্ছে, সেটা হচ্ছে—এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচন তো আমরা করতেই চাই, সেটা এই সরকারের অধীনে নয়। নিশ্চয়ই আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এরমধ্যে ওসব কথা বলে তো কোনো লাভ নেই। ’ সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ‘আগে বিএনপির সুর গরম ছিল এখন নরম হয়েছে’—ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, এগুলো কথার উত্তর দেওয়া একেবারেই ভালো মনে করি না। এগুলো মাঠে প্রমাণিত হবে। রাজপথে প্রমাণিত হচ্ছে। উনি তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতেও পালিয়ে থাকার কথা বলেছেন। বিএনপি ভাঙন সংকটের মুখে পড়েছে—আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে এ সমস্ত কথা বলা। মিথ্যা কথা না বললে তো হবে না। আর আওয়ামী লীগ তো মিথ্যা বলে টিকে থাকে। আমি কালকেও বলেছি, চাপাবাজি করা তাদের একটা স্বভাব। সমমনা জোটের সঙ্গে বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক লুটেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে যুগপৎ গণআন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৈঠক ছিল। এটা আমাদের রুটিন বৈঠকের মধ্যে একটা। চলমান আন্দোলনের প্রেক্ষিত ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। চার তারিখে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি