১৪ অক্টোবর ২০২৬

অপারেশন ক্লিনহার্ট চালুর কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম
অপারেশন ক্লিনহার্ট চালুর কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: অপারেশন ক্লিনহার্ট চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতার গুঞ্জন, বিরোধীদলের চলমান আন্দোলন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সরকারের কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই। সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে। তবে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই।

এ সময় খুলনায় পুলিশের মধ্যে আতঙ্কের পরিস্থিতি এবং চট্টগ্রামে প্রভাবশালীদের চাপে আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, যা নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে কেউ যদি তাকে সহায়তা করে থাকে, তাহলে সে বিষয়ে তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সহযোগিতার জন্য কোরীয় সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি এবং সফররত প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই ইউনিট সাইবার অপরাধ মোকাবিলা এবং সংশ্লিষ্ট অপরাধের তদন্তে পুলিশের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি