২৬ জুন ২০২৬

‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৩৪ এএম
‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত

 

বাংলাপ্রেস ডেস্ক:গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে ৪ দিনের এক সামরিক সংঘাতের ঘটনায় নিহত নিজেদের ৬ সেনার নাম প্রকাশ করেছে ভারত। ওই চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হন। 

শুক্রবার (২৬ জুন) এই বীর সেনা সদস্যদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামের একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানের প্রায় এক বছর পর নিহত সেনা সদস্যদের নাম প্রকাশের পথে হাঁটল দেশটি। কর্তব্যরত অবস্থায় নিহত এই ছয় সেনাসদস্যের নাম ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থায়ীভাবে খোদাই করে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

নিহত সেনা সদস্যরা হলেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ নামের অংশটি বিভিন্ন সামরিক সংঘাতে ভারতের নিহত সেনা সদস্যদের প্রতি উৎসর্গীকৃত। এটি মূলত ১৬টি বৃত্তাকার গ্রানাইট প্রাচীর নিয়ে গঠিত। দেশটির স্বাধীনতার পর থেকে বিভিন্ন যুদ্ধে নিহত সেনাসদস্যদের নাম, পদবি ও ইউনিট এসব প্রাচীরের ইটের ওপর খোদাই করা রয়েছে। এখন ‘অপারেশন সিঁদুর’-এ নিহত এই ছয় সেনাসদস্যের নামও স্থায়ীভাবে এই স্মৃতিসৌধের দেয়ালে যুক্ত হতে যাচ্ছে।

প্রসঙ্গগত, গত বছরের ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে আকস্মিক বিমান ও স্থল হামলা চালায় ভারত। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের প্রতিশোধ হিসেবে এই বিশেষ সামরিক অভিযান চালানো হয়। এর জবাবে পাকিস্তানও তাৎক্ষণিক পাল্টা হামলা চালায়। এতে উভয় দেশের মধ্যে তীব্র আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। চার দিনব্যাপী চলা ভারত-পাকিস্তানের মধ্যকার এই ভয়াবহ সংঘাতের সমাপ্তি ঘটেছিল গত বছরের ১০ মে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি