৩ এপ্রিল ২০২৬

অপকর্মে লিপ্ত থাকার দায়ে ধর্মপাশা প্রেসক্লাব থেকে মিটু মিয়াকে বহিস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অপকর্মে লিপ্ত থাকার দায়ে ধর্মপাশা প্রেসক্লাব থেকে মিটু মিয়াকে বহিস্কার
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিটু মিয়াকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় প্রেসক্লাবের জরুরী এক সভায় সর্ব সম্মতিক্রমে তাকে বহিস্কারের এ সিদ্ধান্ত গৃহিত হয়। সাংবিদক মিটু মিয়ার বিরুদ্ধে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকা, প্রতারনার মাধ্যমে একাধিক নারীকে বিয়ে করা, সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস আদালতে দালালী ও তদবির করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া না করেই নিজেকে ভূঁয়া ডিগ্রীধারী পরিচয় দেওয়া ও অন্যান্য সাংবিকদের প্রকাশিত সংবাদ কপি করে নিজের পত্রিকায় প্রকাশ করাসহ অগণিত অভিযোগের ভিত্তিতেই প্রেসক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পর থেকে মিটু মিয়া ধর্মপাশা প্রেসক্লাবের সদস্য হিসেবে নিজেকে আর পরিচয় দিতে পারবেননা। এমনকি তার কোনো ধরনের অপকর্মের দায় প্রেসক্লাব গ্রহণ করবে না। প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্টিত জরুরী এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.ইসহাক মিয়া, সদস্য সচিব মো. ইমাম হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, আব্দুল মান্নান, কৃপেশ চন্দ্র তালুকদার রিংকু, রাজু ভূঁইয়া প্রমূখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি