১৮ এপ্রিল ২০২৬

অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম
অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না ইরান

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। তারা পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চান। তুরস্কে সাংবাদিকদের এ কথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে—লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত। একে ইরানের রেডলাইন বলে উল্লেখ করেন তিনি।

সাইদ খাতিবজাদেহ বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না।’ তিনি বলেন, সংঘাতের চক্র এখানে সম্পূর্ণভাবে এবং অনন্তকালের জন্য শেষ হওয়া উচিত।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই জলপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, তবে দীর্ঘদিন ধরে উন্মুক্ত। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে; তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বিস্তৃত অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি