অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন রক্ষণশীল জোট জয়ী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন রক্ষণশীল জোট দেশটির সাধারণ নির্বাচনে বিস্ময়কর জয় পেয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন তৃতীয় বারের মত তার লিবারেল পার্টির এই জয়কে তাঁর কন্যা সন্তান জন্ম হবার সঙ্গে তুলনা করেছেন। ৫১ বছর বয়সী মরিসন সিডনিতে সমর্থকদের এক সভায় বলেন, "অলৌকিক বিষয়ে আমার সব সময়ই বিশ্বাস আছে"।
১৫১ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ জোট যখন সংখ্যাগরিষ্ঠতা লাভের কাছাকাছি তখনই বিরোধী দলীয় নেতা বিল শর্টেন পরাজয় স্বীকার করে নেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি