৯ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ এএম
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।

হাইকমিশন এই বাংলাদেশি শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে গাড়িতে থাকা আরও তিন যাত্রী সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি