৪ এপ্রিল ২০২৬

অস্ত্রোপচার শেষে শঙ্কামুক্ত খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অস্ত্রোপচার শেষে শঙ্কামুক্ত খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বায়োপসি হয়েছে এবং তাতে কোনো সমস্যা হয়নি। তিনি আরো জানান, খালেদা জিয়ার শরীরের এক জায়গায় ছোট একটা টিউমার আছে। আর তাতে কোনো ক্ষতিকর কিছু আছে কিনা তা জানতে অপারেশন থিয়েটার নমুনা নিয়ে পরীক্ষাটি করা হয়েছে। এসময় বিএনপি মহাসচিব জানান, বায়োপসির পর খালেদা জিয়া সুস্থ আছেন। তিনি তার বড়ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। ছোট ভাই শামীম এস্কান্দার ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সাথেও কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট্ট একটি (এক থেকে দেড় সেন্টিমিটার পরিমাণ) লাম্প পাওয়া গিয়েছিল। অপারেশন করে সেটি অপসারণ করা হয়েছে। এটির নমুনা আমেরিকায় পাঠানো হবে। এটির ফলাফল আসতে ২১ দিন লাগতে পারে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি