২৩ মে ২০২৬

অতিরিক্ত দাবি তুলছে যুক্তরাষ্ট্র: আরাগচির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:০৬ এএম
অতিরিক্ত দাবি তুলছে যুক্তরাষ্ট্র: আরাগচির অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বাংলাপ্রেস ডেস্ক:   শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ করছে বলে যুক্তরাষ্ট্র।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে এ দাবি করেন। 

ফোনালাপে আব্বাস আরাগচি বলেন, বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ, সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ সত্ত্বেও তেহরান এখনো কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান মধ্যস্থতা জোরদার করতে গতকাল তেহরানে পৌঁছেছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার ছেলের বিয়েতে না যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘সরকারি পরিস্থিতির’ কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হবে। এতে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে।

চলতি সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি আবারও হামলার দিকে যেতে পারে, অথবা যুদ্ধ শেষের একটি চুক্তিতেও পৌঁছাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়।  এরপর ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়।  এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিক ঘিরে পালটা-পালটি  অবরোধ তৈরি হয়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

৮ এপ্রিল যুদ্ধবিরতির পর কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও এখনো স্থায়ী সমাধান আসেনি। ইসলামাবাদে সরাসরি বৈঠকসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক চলাচল পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। এর ফলে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ও সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, হোয়াইট হাউস ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা বিবেচনা করছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি