অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে বিপদে ব্যবসায়ী
ছবি: ফাইল ছবি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে আল আমিন ট্টেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী চারগাছ বাজারের ‘আল আমিন ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রেখে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার চারগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করা হয়। জনস্বার্থে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সঙ্গীত একাডেমি