৪ এপ্রিল ২০২৬

অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, `ঢাকার কেরনীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।‘ এর আগে গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) সকালে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন জেলার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির। বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করেছেন বাদী। এই মামলাতেই হামজালাল শেখকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন খন্দকার আল মঈন। গতকাল মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি সুস্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য থানাকে আদেশ দিয়েছেন।’ মামলার বাদী নাজমুল ইসলাম নাসির বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যে আমি নিশ্চিত হয়েছি, আসামিদের গাফিলতির কারণে আগুন, মৃত্যু, আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিকসহ সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত বলে মনে করেছি। ন্যায়বিচারের স্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি করেছি। আমি এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ সদরঘাট থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে অভিযান-১০ লঞ্চ। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন কয়েকজন এখনও আশঙ্কাজনক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি