পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টা ও বেলা ১২টার দিকে চরপার্বতী ও মুছাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওছিম উদ্দিন হাজী বাড়ীর আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম সিয়াম (১৩) ও মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুট্টো মেম্বারের বাড়ীর সাইফুল ইসলামের ছেলে ওয়ালিদ (২)।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় সে। পরে অন্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়।
অপর শিশু ওয়ালিদ পরিবারের অগোচরে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ জানান, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সঙ্গীত একাডেমি