পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে কমিটি বিলুপ্তির কারণ কিংবা নতুন কমিটি গঠনের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি