১০ জুলাই ২০২৬

পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের পার্বতীপুর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন*মানের খাবার, মিষ্টি, দই ও খোরমা তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্ট মালিকদের ৬ মাসের বিনাশ্রম কা*রাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫-এর বিচারক মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে অস্বা*স্থ্যকর পরিবেশে নিম্ন*মানের খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে মিষ্টি, দই ও খোরমা তৈরিতে বিভিন্ন অনিয়ম এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষ*তিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় আ*কস্মিক অভিযান চালানো হয়। অভিযানের সময় অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা আদালতের কাছে দোষ স্বীকার করেন।

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা-সংক্রান্ত প্রযোজ্য আইনের আওতায় তিনটি হোটেলকে ১ লাখ টাকা করে এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারা*দণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

অভিযান শেষে বিচারক মো. সোহাগ হোসেন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতেও পার্বতীপুর উপজেলার হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও বেকারিগুলোতে কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভি*যান অব্যাহত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি