পার্বতীপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের বাস টার্মিনাল ও তেলিপট্টির মধ্যবর্তী জলছায়া পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর বিষটারি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি নগদ কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার বিকেলে কর্মস্থলের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জাহাঙ্গীর। জলছায়া পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সাথী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পার্বতীপুর মডেল থানার এএসআই নৃপেন চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি