৪ আগস্ট ২০২৬

পছন্দের শাড়ি না কিনে দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
পছন্দের শাড়ি না কিনে দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হরে রাম কিশুনজি সিং (৩৫)। এ ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সি সুনীতাদেবী হরে রাম সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বদলাপুর ইস্ট এলাকায় নিজেদের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হরে রাম শাড়ি কিনে না আনায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুনীতাদেবী প্রেশার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর প্রথমে বিষয়টি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

শুরুতে স্ত্রীর বক্তব্যের ওপর ভিত্তি করে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করলেও সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদন ঘটনাটিকে অন্যদিকে মোড় দেয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং শ্বাসরোধের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবার ও বাড়ির মালিকের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গভীর হয়।

বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল জানান, বিহারের রোহতাস জেলার বাসিন্দা সুনীতাদেবীকে মঙ্গলবার (২১ জুলাই) গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সূত্র: এনডিটিভি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি