৩ এপ্রিল ২০২৬

পদ ফিরে পেতে আদালতের দ্বারস্থ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ ফিরে পেতে আদালতের দ্বারস্থ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
বাংলাপ্রেস ডেস্ক: সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম। গত সপ্তাহে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট দায়ের করেন। গত বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। রিট সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন জানান, রিটে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন। গত বছরের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। এরপর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইদিন নিজ দপ্তরে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে জায়গা দখল করা, জনগণের স্বার্থ পরিপন্থি কাজ করা, অবকাঠামো তৈরিতে জায়গার মালিককে ক্ষতিপূরণ না দিয়ে জোর-জবরদস্তি করা, এসব অভিযোগ আছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি