১ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল। ছবি: রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের মধ্যেই ড্রিসকলের এই পদত্যাগের খবর সামনে এলো। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন জেনারেলকে সরিয়ে দেওয়া এবং উচ্চপদস্থ জেনারেলের সংখ্যা কমানোর বিতর্কিত উদ্যোগকে কেন্দ্র করে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।

ড্রিসকল চলতি বছরের শেষ নাগাদ দায়িত্ব ছাড়তে পারেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে তার পদত্যাগের পর হোয়াইট হাউস তার কাজের প্রশংসা করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনী বিভাগে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ‘ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া, সেনাবাহিনীর প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনায় সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে ড্রিসকল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

আনা কেলি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কাজ করে ড্রিসকলের অবদানের কারণে মার্কিন সেনাবাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি