২৮ নভেম্বর ২০২৬

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

বাংলাপ্রেস ডেস্ক: পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, পেরুর মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত প্রত্যন্ত অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় (ভিআরএইএম) এ দুর্ঘটনা ঘটে। সানাবাম্বা শহরের কাছে একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার এবং এর নয় আরোহীর সন্ধান পাওয়া যায়। তাঁদের মধ্যে আটজন সামরিক কর্মী নিহত হয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন সেনাসদস্যকে উদ্ধার করার পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে বিধ্বস্ত অবস্থায় সেটির সন্ধান মেলে। তবে উদ্ধার অভিযানের প্রয়োজন কেন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এক শোকবার্তায় তাদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, পেরুর ভিআরএইএম অঞ্চলটি দেশটির সবচেয়ে বড় কোকা চাষের এলাকা হিসেবে পরিচিত। মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি সেখানে বিভিন্ন অপরাধী চক্র এবং একসময় সক্রিয় বামপন্থী বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটিতে প্রায়ই সামরিক অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সূত্র: বিবিসি

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি