পহেলা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন
বাংলা প্রেস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
বাংলাপ্রেস ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুই মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন ৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘চিৎকার শুনেছিলাম, সেটা যে রামিসার ছিল বুঝতে পারি নাই’: রামিসার মা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস