২৪ জুন ২০২৬

পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :  নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপের নিচে মোটরসাইকেল চাপা পড়ে কোম্পানীগঞ্জের দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) ও একই পৌরসভার ৯নং ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কবিরহাটের দিক থেকে একটি বালুবাহী  পিকআপ সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে গাড়িটি সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপের সামনে লেগে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূইয়া জানান, নিহতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি