৩ এপ্রিল ২০২৬

পলাশে কলাবাগান থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে কলাবাগান থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ইসমাইল (২৪) নামে এক যুবকের কপাল থেতলানো ও মুখ বাধা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১০ জানুয়ারি সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশের একটি কলাবাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইছমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশের একটি কলাবাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গতকাল রাতের কোন একসময় মুখ বেধে হত্যার পর নিহত ব্যাক্তির কপাল থেতলে দিয়ে ঘাতকরা কলাবাগানে রেখে গেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মামলা পক্রিয়াধীন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি